বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড ‘পুরো দলই জানত, আমি বল টেম্পারিং করছি’: আট বছর পর মুখ খুললেন ক্যামেরন ব্যানক্রফট সংসদ অধিবেশন শেষে এমপিদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বিজয়ের ঝড়ো ইনিংস, পাঁচ মৌসুম পর জাতীয় লিগে চ্যাম্পিয়ন খুলনা জাবি ছাত্রদল নেতা আল ইমরানের বহিষ্কারাদেশ প্রত্যাহার ‘মানুষের মন আবারও জয় করতে চাই’, রেকর্ড গড়ে এমিলিয়ানোর প্রত্যয় জাতিসংঘের মহাসচিব হতে চান গ্রোসি, চীন-রাশিয়ার আপত্তি গোল করে বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম কেনদ্রিক

ট্রাম্পের কণ্ঠে উল্টো সুর: ৬ লাখ চীনা শিক্ষার্থীকে ভিসা দেওয়ার ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / 85

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগের নীতি থেকে সরে এসে ছয় লাখ চীনা শিক্ষার্থীকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প বলেন, ভিসা বাতিল করা ‘অপমানজনক’ হবে এবং যুক্তরাষ্ট্রের ছোট বিশ্ববিদ্যালয়গুলোও এতে লাভবান হবে।

ট্রাম্পের প্রশাসন কয়েক মাস ধরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা দেওয়ায় কঠোর অবস্থান নিয়েছিল। কিন্তু এবার তিনি চীনা শিক্ষার্থীদের ভিসা প্রদানের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, চীনা শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। এছাড়া তাদের ভিসা না দিলে দুই দেশের সম্পর্ক দুর্বল হয়ে যাবে।

তবে ট্রাম্পের সিদ্ধান্তকে সমালোচনা করেছেন তাঁর ‘মেগা অ্যাগেইন’ (MAGA) শিবিরের কিছু সমর্থক। ফক্স নিউজের উপস্থাপক লরা লুমার এক্সে লিখেছেন, “কেউ চায় না যুক্তরাষ্ট্রে আরও ছয় লাখের বেশি চীনা শিক্ষার্থীর নামে কমিউনিস্ট গুপ্তচর উপস্থিত হোক।”

ডেইলি কলারকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “চীনা প্রেসিডেন্ট সি এর সঙ্গে আমার ভালো সম্পর্ক। কোনো দেশকে বলতে যে আমরা আপনার শিক্ষার্থীদের নেব না, এটা তাদের জন্য অপমানজনক। চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা গুরুত্বপূর্ণ। তারা আমাদের অনেক অর্থ দিচ্ছে।”

গত মে মাসে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, বিশেষ করে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সংযুক্ত শিক্ষার্থী বা স্পর্শকাতর বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের ভিসা কঠোরভাবে বাতিল করা হবে।

তবে বর্তমানে ট্রাম্পের এই ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন শুল্ক আরোপসহ নানা কারণে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক ক্রমেই খারাপ হচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী দুই বছরে এই ছয় লাখ চীনা শিক্ষার্থীকে ভিসা দেওয়া হবে, যা আগের বছরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ট্রাম্প বলেন, “চীনা শিক্ষার্থীদের ভিসা দেওয়ার বিনিময়ে আমরা কিছু চাই না। আমরা যা করছি, তা সঠিক এবং নানা দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা ভালো।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রাম্পের কণ্ঠে উল্টো সুর: ৬ লাখ চীনা শিক্ষার্থীকে ভিসা দেওয়ার ঘোষণা

প্রকাশের সময় : ০৯:১৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫