Dhaka ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 117

এবার ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট-জুতা নিক্ষেপ করতে থাকে। এর কিছুক্ষণ পর তারা সড়কে অগ্নিসংযোগ করে। এরপর তারা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয়।

এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এতে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এখন পযর্ন্ত ওই এলাকায় সংঘর্ষ চলছে বলে জানা যায়।

আরো জানা যায়, পুলিশ ওই এলাকার পরিস্থতি নিয়ন্ত্রণে সাউন্ডগ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এবং হামলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ

প্রকাশের সময় : ০৭:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫