Dhaka ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুর ভিপি পদে মনোনয়ন নিলেন উমামা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 245

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। এই প্যানেল থেকে তিনি ভিপি নির্বাচন করবেন।

জানা গেছে, প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে উমামা ফাতেমা, সাধারণ সম্পাদক জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া, এজিএস পদে সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী থাকবেন।

সোমবার (১৮ আগস্ট) মনোনয়ন ফরম গ্রহণের শেষ দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) প্যানেল ঘোষণার কথা জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে উমামা ফাতেমা বলেন, আমরা যোগ্যতা দেখে আগামী মঙ্গলবার প্যানেল ঘোষণা করব। আমরা শিক্ষার্থীবান্ধব একটি ডাকসু প্যানেল ঘোষণা করব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডাকসুর ভিপি পদে মনোনয়ন নিলেন উমামা

প্রকাশের সময় : ০৮:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫