Dhaka ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
উত্তরপ্রদেশে পর্যটকবাহী বাসে আগুন, নিহত ৯ প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কার কথা জানালেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি বাংলাদেশের নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় মেঘনা গ্রুপের বিক্রয়কর্মী নিহত

ইমদাদুল হক রানা, বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / 112

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নছিমনের চাপায় এক বিক্রয় প্রতিনিধি (এসআর) নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম খন্দকার মাসুদ রানা (৪২)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার শংকরদিয়া গ্রামের খন্দকার নান্নু মিয়ার পুত্র। মাসুদ রানা মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘ফ্রেশ’ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভীমনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পণ্যবাহী নছিমনে করে অর্ডারের ডেলিভারি দিতে যাচ্ছিলেন মাসুদ রানা। পথিমধ্যে আইনউদ্দীনের মোড়ে পৌঁছালে সড়ক পিচ্ছিল থাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে নছিমনটি উল্টে গিয়ে তিনি তার নিচে চাপা পড়েন এবং গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় মেঘনা গ্রুপের বিক্রয়কর্মী নিহত

প্রকাশের সময় : ১২:০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫