Dhaka ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের মাধ্যমেই পরিবর্তন চায় বিএনপি: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 80

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তাই দলটি বিশ্বাস করে নির্বাচনের মাধ্যমেই পরিবর্তন সম্ভব। কোনো বিভ্রান্তির সুযোগ নেই।

মঙ্গলবার (১ জুলাই) ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারগুলোর সম্মানে বিএনপি আয়োজিত ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা যে সংস্কারের কথা বলছি, তার প্রায় সবই বিএনপির ভিশন ২০৩০-এ অন্তর্ভুক্ত। অথচ সুকৌশলে অপপ্রচার চালানো হচ্ছে—সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে বলা হচ্ছে, বিএনপি নাকি সংস্কার মানে না। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা বেশিরভাগ প্রস্তাবে একমত। কোথায় দ্বিমত, সেটা সরকার প্রকাশ করুক—এটা তাদের দায়িত্ব।”

বর্তমান সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, “দেশকে এক ফোকলা রাষ্ট্রে পরিণত করা হয়েছে। জনগণের কাঁধে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে যেন ভবিষ্যৎ সরকার বিপদে পড়ে। তারপরও আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং করে যাচ্ছি।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “বিএনপি একটি বড় দল। তাই অযথা দোষারোপ করে কোনো জাতীয় ঐক্যের পরিবেশ সৃষ্টি করা যাবে না। গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রশ্নে বিএনপির কোনো আপস নেই।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচনের মাধ্যমেই পরিবর্তন চায় বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৮:৪৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫