Dhaka ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

২ লাখ ৮৫ হাজার টাকার ১৫০০ ঘর, প্রশংসায় ভাসছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • / 300

চট্টগ্রামের চব্বিশের ভয়াবহ বন্যায় সর্বস্ব হারানো অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ফাউন্ডেশন নির্মাণ করেছে এক হাজার পাঁচশতটি আধুনিক ও নিরাপদ ঘর। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা।

প্রতিটি ঘরের আয়তন ১৯ ফুট বাই সাড়ে ১৮ ফুট, যার মধ্যে রয়েছে দুটি বেডরুম, একটি ড্রইংরুম, একটি দরজা, পাঁচটি জানালা এবং একটি ছোট বারান্দা। ঘরগুলো শুধুমাত্র অস্থায়ী আশ্রয় হিসেবে নয়, বরং স্থায়ীভাবে বসবাসযোগ্য ও টেকসই ব্যবস্থায় নির্মাণ করা হয়েছে।

চালে ব্যবহার করা হয়েছে উন্নতমানের ইন্ডাস্ট্রিয়াল টিনের পাশাপাশি তাপ প্রতিরোধক ফোম এবং মরিচা প্রতিরোধক জিপি বক্স। জানালায় ২২ গেজ মোটা শীট, ৩ মিলিমিটার পুরু ফ্রেম বার ও ১০ মিলিমিটার স্কয়ার বারের গ্রীল বসানো হয়েছে, যা ঘরের নিরাপত্তা এবং স্থায়িত্ব নিশ্চিত করে।

নির্মাণ কাজের প্রতিটি ধাপে সরাসরি তদারকি করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নিজস্ব টিম। বিভিন্ন কোম্পানিকে দরপত্রের মাধ্যমে কাজ দেওয়া হলেও, নির্মাণসামগ্রী কিনেছে ফাউন্ডেশন নিজেই, যা গুণগতমানের নিশ্চয়তা দেয়।

এই মানবিক উদ্যোগের বিস্তারিত তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার আহমাদুল্লাহ। তার উদ্যোগ ও স্বচ্ছতা ইতোমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। ঘর পাওয়া পরিবারগুলো পেয়েছে একটি নিরাপদ আশ্রয় ও নতুন করে জীবনের আশা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২ লাখ ৮৫ হাজার টাকার ১৫০০ ঘর, প্রশংসায় ভাসছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

প্রকাশের সময় : ০২:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫