Dhaka ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ জন আটক স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা: রিজভী গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’ বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক, কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল সৌদি আরব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 107

এবার পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। আগামী ৬ জুন (জিলহজ মাসের ১০ তারিখ) দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

দুবাই-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ মে থেকেই জিলহজ মাস শুরু হতে যাচ্ছে।

এর আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাই।

ইন্দোনেশিয়ায় বুধবার থেকে পবিত্র জিলহজ মাস শুরু হবে, আর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী ৬ জুন (শুক্রবার )। আর মালয়েশিয়া ও ব্রুনাইতে মঙ্গলবার নতুন চাঁদ দেখা যায়নি। সেই হিসাবে দেশ দু’টিতে আগামী বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে, আর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন (শনিবার)।

এদিকে, মালয়েশিয়ায় স্থানীয় সময় মঙ্গলবার (২৭ মে) রাত ১০টার সময় রাজা ইয়াং ডি পারতুয়ান আগং দাতু মোহাম্মদ আসরাল আজমান ঘোষণা দেন, সেখানকার আকাশে নতুন চাঁদ দেখা যায়নি। দেশটির সকল রাজ্যের রাজা বা সুলতানদের মতামতের ভিত্তিতে তিনি এ ঘোষণা দেন।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ হয়। চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ঈদের দিনের ঘোষণা আসবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল সৌদি আরব

প্রকাশের সময় : ১১:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫