Dhaka ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ

ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার রোডম্যাপ চেয়েছে বিএনপি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 87

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি।

বৈঠক শেষে এ কথা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৈঠকের পর সাংবাদিকদের দলটির প্রতিনিধিরা বলেছেন, বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি।

আজ শনিবার রাত ৯টার একটু আগে যমুনার সামনে কথা বলেন বৈঠকে অংশ নেওয়া বিএনপির চার নেতা। প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়েছেন কি না, এই প্রশ্নের জবাবে তারা বলেন, উনি স্পেসিফিক কিছু জানান নাই। আমরা দাবি জানিয়েছি।

সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটা বিষয়ে আলোচনা হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

বিএনপি নেতারা জানান, নিরাপত্তা উপদেষ্টা ও দুই ছাত্র উপদেষ্টাকে বাদ দেওয়ার জন্য আজকেও তারা লিখিত বক্তব্য জমা দিয়েছেন।

এর আগে শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় বিএনপির প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে। বিএনপি’র প্রতিনিধি দলে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিএনপির পর জামায়াতের সঙ্গে বৈঠক হবে। জামায়াতের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে।

রাত ৮টায় জামায়াতের দুই সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে। প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার রোডম্যাপ চেয়েছে বিএনপি

প্রকাশের সময় : ০৯:২৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫