মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স ‘রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান’ ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেওয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’ শেখ হাসিনার উড়োজাহাজ চাওয়াকে ‘উন্মাদনা’ বললেন চিফ প্রসিকিউটর অভিনেতা সোহেল খান আর নেই শিরোপা কেড়ে নিলেও ম্যান সিটির প্রতি ভালোবাসা বদলাবে না ডি ব্রুইনার অনলাইনে জিটিএ ৬ গেমের ভুয়া পিসি সংস্করণ, ডাউনলোড করলেই বিপদ সন্ত্রাসীদের বিষয়ে কঠোর অবস্থানে দেশের মানুষ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রেনের আঘাতে ছিন্নভিন্ন দেহ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 156

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেছে মাসুদ মোল্লা নামে এক যুবকের দেহ। শুক্রবার সকালে কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথের বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের নাজিমউদ্দিন মোল্লার ছেলে। পুলিশ জানিয়েছে মাসুদ আত্মহত্যা করেছে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোবিন্দপুর অতিক্রম করার সময় মাসুদ আকস্মিক ট্রেনের নীচে ঝাঁপ দেয়। এতে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের দেহ ট্রেনের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, মাসুদ আগে পেশায় গাড়িচালক ছিলেন। গত দেড় বছর যাবৎ মাসুদ মানসিক অবসাদে ভুগছিলেন। শুক্রবার সকালে বাড়ির সামনে দিয়ে ট্রেন যাওয়ার সময় হঠাৎই সে ঝাঁপ দেয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রেনের আঘাতে ছিন্নভিন্ন দেহ

প্রকাশের সময় : ০৭:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫