Dhaka ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লংমার্চ উপলক্ষে ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ভোটে যেতে পারছে না আওয়ামী লীগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 96

দলীয় কার্যক্রম নিষিদ্ধের পর এবার নির্বাচন থেকেও ছিটকে পড়ল বাংলাদেশ আওয়ামী লীগ। সোমবার রাতে দলটির নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

ইসির প্রজ্ঞাপনে বলা হয়, সরকার নিষিদ্ধ ঘোষণার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন (নম্বর-০০৬, তারিখ: ০৩/১১/২০০৮) স্থগিত করেছে। তবে এতে কোনো আইন বা বিধির উল্লেখ না থাকায় আইন বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠেছে।

ইসি সচিব আখতার আহমেদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেটের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নিবন্ধন স্থগিত অবস্থায় দলটি আর কোনো নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিতে পারবে না।

আওয়ামী লীগ এর আগে ২০০৮ সালে নিবন্ধন পায়। বর্তমানে ইসির নিবন্ধিত ৪৯টি রাজনৈতিক দলের তালিকায় এটি ছিল ৬ নম্বরে। দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার চলমান থাকায় সরকার সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভোটে যেতে পারছে না আওয়ামী লীগ

প্রকাশের সময় : ১০:৩২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫