Dhaka ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 124

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। রোববার রাতে কালুখালী উপজেলার বল্লভপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে কালুখালী থানার পুলিশ। সে একই ইউনিয়নের বহরের কালুখালী গ্রামের ওয়াজেদ আলী মোল্লার ছেলে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, থানার এসআই মুহাম্মদ মোতালেব হোসেন তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে মিজানুর রহমান মোল্লাকে গ্রেপ্তার করে। গত ১০ ফেব্রæয়ারি কালুখালী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।  সোমবার মিজানুর রহমান মোল্লাকে রাজবাড়ী আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ০২:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫