Dhaka ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লংমার্চ উপলক্ষে ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ, তেলের দাম ছাড়াল ১০৬ ডলার রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন নওগাঁর তারিকুল ইসলাম রাজবাড়ীতে বিজ্ঞান মেলা, সম্মাননা পেলেন সেরা শিক্ষক ও কৃতী শিক্ষার্থীরা

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 109

কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় ফিরবেন সাবেক প্রধানমত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় বিমানবন্দরে পৌঁছাবেন বলে আমরা আশা করছি।’

বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাতে নানা পর্যায়ের নেতাকর্মীরা প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চেয়ারপারসনের দেশে ফেরার কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফেরায় ঢাকার বিমানন্দরে বাইরে অভ্যর্থনা জানাবে দলীয় নেতাকর্মীরা। এ লক্ষ্য দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।’

তিনি বলেন, ‘যৌথসভায় সিদ্ধান্ত এসেছে, নেতাকর্মীরা সড়কের দুই ধারে এক হাতে দলীয় পতাকা আরেক হাতে জাতীয় পতাকা নিয়ে নেত্রীকে অভ্যর্থনা জানাবে।’

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

প্রকাশের সময় : ১১:১৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫