Dhaka ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লংমার্চ উপলক্ষে ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ, তেলের দাম ছাড়াল ১০৬ ডলার রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন নওগাঁর তারিকুল ইসলাম রাজবাড়ীতে বিজ্ঞান মেলা, সম্মাননা পেলেন সেরা শিক্ষক ও কৃতী শিক্ষার্থীরা টাইগারদের বিপক্ষে জিততে বিশ্বরেকর্ড গড়তে হবে আফগানদের

‌রাজনীতিতে পরীক্ষিতরাই বিএনপির সদস্য পদ নবায়ন করতে পারবে: টুকু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 182

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একমাত্র গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেউ কালিমা দিতে পারেনি, আদর্শিক নেতা শহিদ জিয়ার রাজনৈতিক দর্শন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, তার রাজনীতি তারাই করতে পারবে, সদস্য পদ নবায়ন করতে পারবে- যারা রাজনীতিতে ত্যাগ তিতিক্ষায় পরীক্ষিত এবং খাঁটি সোনার মতো।

বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত বিএনপির সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, বিএনপি হচ্ছে ভদ্রলোকদের দল,আর আওয়ামী লীগ হচ্ছে নিকৃষ্ট দল, নিপীড়নকারী দল, গণহত্যাকারী দল, চোর বাটপারদের দল। তাদের সাথে সমাজ জামাত করা যাবে না। ১৬ বছরের নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, হামলা মামলা, লাঞ্ছনা, বঞ্চনা ভোলা যাবে না। শয়তানের সাথে আপোষ করা যায়, কিন্তু গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আপোষ করা যায় না।

কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানের পরিচালনায় সদস্য পদ নবায়ন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মকবুল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খান,নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহিদ আলম, লিয়াকত আলী খান,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম,দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ দপ্তর সম্পাদক এনামুল হক,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান,সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‌রাজনীতিতে পরীক্ষিতরাই বিএনপির সদস্য পদ নবায়ন করতে পারবে: টুকু

প্রকাশের সময় : ০৯:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫