মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 212

বিভিন্ন অপরাধে সাজা শেষে ৫০ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। এর মধ্যে বাংলাদেশের ২২ জন, ভিয়েতনামের ৯ জন, ইন্দোনেশিয়ার ৯ জন, পাকিস্তানের ৬ জন এবং ২ জন ভারতীয় ও ২ জন চীনের নাগরিক রয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) মালয়েশিয়ার জোহরবারু রাজ্যের ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ৫০ বিদেশি নাগরিকের সাজা শেষ হওয়ায় ইমিগ্রেশন আইন অনুযায়ী কেএলআই ১, ২ ও সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নিজ দেশে পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার পেনাল কোড (আইন ৫৭৪), বিপজ্জনক ড্রাগস অ্যাক্ট ১৯৫২ (আইন ২৩৪), ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ এর বিভিন্ন অপরাধে কারাভোগ শেষে দেশটির আইন অনুযায়ী তাদের কালো তালিকাভুক্ত করে ফেরত পাঠানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

প্রকাশের সময় : ১১:২৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫