Dhaka ০৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

আড়াই বছর পর ফিরছে বহুল প্রতীক্ষিত ‘ব্যাচেলর পয়েন্ট’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 448

তরুণ প্রজন্মের হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ ফিরছে নতুন সিজনে। দীর্ঘ আড়াই বছর পর দর্শকদের জন্য সুখবর নিয়ে এলেন নির্মাতা কাজল আরেফিন অমি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নাটকটির পঞ্চম সিজনের পোস্টার শেয়ার করে তিনি লেখেন, ‘দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট।’ এই ঘোষণায় দারুণ উচ্ছ্বাসে মেতেছে নাটকটির দর্শকরা।

প্রথম প্রচার শুরু হয়েছিল ২০১৮ সালে, যদিও নাটকটির যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালেই। একঝাঁক তরুণ চরিত্রকে ঘিরে তৈরি হওয়া এই ধারাবাহিক অল্প সময়েই হয়ে ওঠে দর্শকমহলে সুপারহিট।

কাবিলা, পাশা, হাবু, শুভ, রিয়া, নাবিলা, শিমুল, সিরিন, বোরহান, জাকির ও অন্তরা, এই চরিত্রগুলো যেন দর্শকদের জীবনের অংশ হয়ে উঠেছে।

২০২২ সালের ২৪ ডিসেম্বর প্রচারিত হয়েছিল চতুর্থ সিজনের শেষ পর্ব। এরপর থেকেই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সিজন ৫-এর জন্য। একাধিক গুঞ্জনের পর এবার নির্মাতা নিজেই নিশ্চিত করলেন নাটকের প্রত্যাবর্তনের খবর।

দর্শকদের মতে, ‘ব্যাচেলর পয়েন্ট’ শুধুমাত্র একটি নাটক নয়, এটি তরুণদের জীবন, বন্ধুত্ব, হাসি-কান্না আর বাস্তবতার প্রতিচ্ছবি।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, পারসা ইভানা, আশুতোষ সুজন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, পাভেল, শিমুল প্রমুখ।

নির্মাতা জানিয়েছেন, খুব শিগগিরই নাটকটির পঞ্চম সিজন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। আপাতত দর্শকরা গুনছে সময়, কবে ফিরবে তাদের প্রিয় চরিত্রগুলো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আড়াই বছর পর ফিরছে বহুল প্রতীক্ষিত ‘ব্যাচেলর পয়েন্ট’

প্রকাশের সময় : ০৮:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫