সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

রাজবাড়ীতে আ’লীগের আরও ১০ নেতাকর্মীর আত্মসমর্পন, জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৫০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / 187

 রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যান, সাবেক জেলা পরিষদ সদস্যসহ আওয়ামী লীগের আরও ১০ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পন করেছেন। গত মঙ্গলবার রাজবাড়ী সদর আমলী আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালতের বিচারক তামজিদ আহম্মেদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তারা হলেন রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর বর, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য আজম আলী মন্ডল, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক, আবির শেখ, আব্দুল্লাহ আল মাসুদ, সাম্পা নিয়োগী, রাফি আহমেদ, মানিক সরদার এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর পিএ গোলাম মালেক রিংকু।
আদালত সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কলেজ শিক্ষার্থী রাজীব মোল্লা বাদী হয়ে আওয়ামী লীগের ১৭০ জন নেতাকর্মীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আত্মসমর্পনকারী ১০ জন এজাহারভুক্ত আসামি।
আসামিপক্ষের আইনজীবী অ্যড. সফিকুল হোসেন জানান, আসামিরা এর আগে উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা নি¤œ আদালতে আত্মসমর্পন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১৩ এপ্রিল আওয়ামী লীগের আরও ১৯ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পন করেন। তাদের প্রত্যেকের জামিন নামঞ্জুর হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে আ’লীগের আরও ১০ নেতাকর্মীর আত্মসমর্পন, জামিন নামঞ্জুর

প্রকাশের সময় : ০৪:৫০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫