মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক
বিপুল জনতার উপস্থিতি

‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে নববর্ষের ব্যতিক্রমধর্মী ড্রোন শো

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 190

‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমকে সামনে রেখে এবারের বাংলা নববর্ষ ১৪৩২-কে ঘিরে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো।

সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হওয়া কনসার্টের পর সন্ধ্যা ৭টায় চীনা দূতাবাসের সৌজন্যে শুরু হয় ড্রোন শো। এ শো সবার জন্য উন্মুক্ত ছিল।

এ ড্রোন শো-তে উপস্থিত বিপুল সংখ্যক জনতা মুগ্ধ হয়ে দেখেছেন বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদ, পানির বোতল হাতে শহীদ মুগ্ধকে। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে রিকশায় দাঁড়িয়ে সালাম, জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণঅভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদও শোতে স্থান পেয়েছে প্রতীকীভাবে। এছাড়াও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি চীন-বাংলাদেশ সম্পর্কের চিত্র ফুটিয়ে তোলা হয়।

এ সময় চারপাশে সাধারণ জনগণের বিপুল উপস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী স্লোগানে মুখর ছিল আশেপাশের পরিবেশ।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, এ ড্রোন শো কেবল বিনোদনের জন্য নয়, বরং এটি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে গণআন্দোলন, মানবিক বিপর্যয় এবং আশা-ভবিষ্যতের ইঙ্গিত।

ড্রোন শোর আগে বিকেল ৩টা থেকে শুরু হয় বৈশাখী কনসার্ট। শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় ‘এসো হে বৈশাখ’ গানটি। একক সংগীত পরিবেশন করেন মিঠুন চক্র ও পালাকার ইসলামউদ্দিন। রাকিব ও সাগর দেওয়ান পরিবেশন করেন দ্বৈত ও একক সংগীত, আরজ আলী ওস্তাদের সাথে রাকিব পরিবেশন করেন আরো দু’টি দ্বৈত গান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশেষ অতিথি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

উল্লেখ্য, ‎‎রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শোতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ফুট পেট্রল, রবোস্ট পেট্রল, সাদা পোশাকে নিরাপত্তা এবং ড্রোন ও সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিপুল জনতার উপস্থিতি

‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে নববর্ষের ব্যতিক্রমধর্মী ড্রোন শো

প্রকাশের সময় : ১০:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫