সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:১৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 424

‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে শনিবার সদর উপজেলার ুউড়াকান্দা বাজারে জাটকা সংরক্ষণ বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার,মারিয়া হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মো: নাজমুল হুদা।

বক্তারা বলেন, ‘দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় শতকরা ১১ ভাগ। দেশের জিডিপিতে ইলিশের অবদান শতকরা এক ভাগের বেশি। বিশ্বের মোট উৎপাদিত ইলিশের প্রায় ৮০ শতাংশের বেশি এ দেশের নদনদী, মোহনা ও সাগর থেকে সংগ্রহ করা হয়। ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষ স্থানে রয়েছে।’

জানা গেছে, ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের ছোট আকারের ইলিশকে জাটকা বলা হয়। এক কেজি ওজনের ইলিশ কমপক্ষে ৪০-৫০ সেন্টিমিটার ও ২ কেজির অধিক হলে ৬০-৬২ সেন্টিমিটার হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহের মাধ্যমে জাটকাকে ইলিশে রূপান্তর করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’

প্রকাশের সময় : ০৫:১৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫