Dhaka ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চারুকলায় আগুনে পুড়ল আনন্দ শোভাযাত্রা-সামগ্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 144

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে পয়লা বৈশাখ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা সামগ্রীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ (শনিবার) ভোরে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল বিষয়টি নিশ্চিত করেছেন।

আজহারুল ইসলাম চঞ্চল বলেন,‘আনুমানিক ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে আগুন লাগানো হয়েছে৷ ’

তিনি বলেন, ‘আমরা ফজরের নামাজের পরেই খবর পাই। আগুনটা ইচ্ছে করেই লাগানো হয়েছে। তবে কে বা কারা করেছে তা জানা যায়নি৷ সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। সিসিটিভি দেখে অপরাধীদের শনাক্ত করা হবে।’

পরবর্তী সিদ্ধান্ত কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখন মিটিংয়ে বসবো, কী সিদ্ধান্ত হতে পারে সে বিষয়ে আলোচনা করা হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চারুকলায় আগুনে পুড়ল আনন্দ শোভাযাত্রা-সামগ্রী

প্রকাশের সময় : ১১:২০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫