Dhaka ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেষবার মেসির খেলা দেখতে টিকিট নিয়ে কাড়াকাড়ি জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস কালুখালীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ জবির মার্কেটিং স্পোর্টস ক্লাবের নতুন নেতৃত্বে নিয়াজ ও খোকা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য: ড. খলিলুর রহমান গারো পাহাড়ের পাদদেশে ধারণ করা ‘ইত্যাদি’, দেখা যাবে আজ এশিয়ান গেমসে নারী হকিতে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

নির্বাচন অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগ

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / 132

 রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলাকালে নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমানকে লাঞ্ছিত ও তার মোবাইল ফোন ভাঙচুর করার অভিযোগ উঠেছে নাজমুল হাসান বিপু ও সালমান হাসান নয়‌ন নামে দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের বারান্দায় এই ঘটনা ঘটে।

নাজমুল হাসান বিপু বা‌লিয়াকা‌ন্দি উপজেলা বিএন‌পির সাবেক সাধারণ সম্পাদক। তার বাড়ি বা‌লিয়াকা‌ন্দি শহরের শেখপাড়া গ্রামে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান জানান, ছবি তোলার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে থাকলেও অভিযুক্তরা নিয়ম না মেনে সরাসরি ঢুকে ছবি তুলতে চায়। এ সময় তিনি নিয়ম অনুযায়ী লাইনে দাঁড়িয়ে ছবি তোলার অনুরোধ করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে অফিসারের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে এবং তাকে মারধর করেন। পরে উপস্থিত লোকজন তাকে রক্ষা করেন।

এ বিষয়ে নাজমুল হাসান বিপু জানান, তাদের কাগজে ভুল থাকায় একবার ফেরত যেতে হয়েছিল। দ্বিতীয়বার গেলে নির্বাচন অফিসার ছবি তুলতে বাধা দেন। তারা অফিসারকে মারধর এবং তার মোবাইল ফোন ভাঙচুর করেননি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি তিনি জেলা প্রশাসককে জানিয়েছেন। এছাড়াও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচন অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগ

প্রকাশের সময় : ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫