Dhaka ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লংমার্চ উপলক্ষে ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ, তেলের দাম ছাড়াল ১০৬ ডলার রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন নওগাঁর তারিকুল ইসলাম রাজবাড়ীতে বিজ্ঞান মেলা, সম্মাননা পেলেন সেরা শিক্ষক ও কৃতী শিক্ষার্থীরা টাইগারদের বিপক্ষে জিততে বিশ্বরেকর্ড গড়তে হবে আফগানদের ভিক্ষার টাকা থেকে কাফনের সঞ্চয়—২২ লাখ টাকা নিয়ে লাপাত্তা সমিতির ব্যবস্থাপক মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক

এই সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই : সেলিমা রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / 158

অন্তর্বর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যে অঙ্গীকার করেছেন সেটি রক্ষা করবের বলেও আশাবাদী বিএনপি।

আজ শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর তোপখানা রোডে একটি মিলনায়তনে ‘ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ আয়োজিত আলোচনাসভায় বক্তব্যকালীন তিনি এ মন্তব্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘ এই সরকারের যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া দরকার।’

তিনি বলেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যে কথা বলেছেন ড. ইউনূস, তা রক্ষা তিনি করবেন বলে বিশ্বাস করে বিএনপি।’

বিএনপি দ্রুত নির্বাচন চাওয়ার করণ হিসেবে তিনি বলেন, ‘জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নির্বাচন চায়। ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নয় বিএনপি।’

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার গতকাল বলেছেন, ‘জনগণ চায় এই সরকার আরও ৫ বছর থাকুক’।

স্বরাষ্ট্র উপদেষ্টার করা এই মন্তব্যের বিষয়ে সেলিমা রহমান বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এই সরকারকে দেশ নাকি পাঁচ বছর ক্ষমতায় রাখতে চায়। দেশ কী রাখতে চায় সেটা আমরা জানি।’

তিনি আরও বলেন, ‘পাঁচ বছর থাকার মতো কোনো অধিকার এই সরকারের নাই, কেননা তারা অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার অনেক কাজ করতে পারে না।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এই সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই : সেলিমা রহমান

প্রকাশের সময় : ০৭:২১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫