Dhaka ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লংমার্চ উপলক্ষে ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ, তেলের দাম ছাড়াল ১০৬ ডলার রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন নওগাঁর তারিকুল ইসলাম রাজবাড়ীতে বিজ্ঞান মেলা, সম্মাননা পেলেন সেরা শিক্ষক ও কৃতী শিক্ষার্থীরা টাইগারদের বিপক্ষে জিততে বিশ্বরেকর্ড গড়তে হবে আফগানদের ভিক্ষার টাকা থেকে কাফনের সঞ্চয়—২২ লাখ টাকা নিয়ে লাপাত্তা সমিতির ব্যবস্থাপক মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক

সাক্ষাতে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ চাইবে বিএনপি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 111

নির্বাচনের রোডম্যাপ, সংস্কার প্রক্রিয়া, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করবে বিএনপি। আগামী ১৬ই এপ্রিল তাদের সাক্ষাতের সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ বুধবার একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনর কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে গণমাধ্যমের সাথে আলাপকালে সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তারা নির্বাচনী সুস্পষ্ট রোডম্যাপ চাইবে।

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে নানামহলে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুনির্দিষ্ট র‍োডম্যাপ চাইব।’

গত সোমবার বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সভায় দলের পক্ষ থেকে শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মুহূর্তে চিকিৎসার জন্য সিঙ্গাপুর রয়েছেন। ১৬ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাক্ষাতে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ চাইবে বিএনপি

প্রকাশের সময় : ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫