গুরুত্বপূর্ণ সংবাদ:
১২৫ নারী-শিশুসহ ইন্দোনেশিয়াগামী নৌযান আটক
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৯:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / 117
গভীর সমুদ্রে টহলকালে ১২৫ জন নারী ও শিশুসহ অবৈধভাবে ইন্দোনেশিয়াগামী একটি নৌযানকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’ গভীর সমুদ্রে টহলকালে ১২৫ জন নারী ও শিশুসহ অবৈধভাবে ইন্দোনেশিয়াগামী একটি নৌযানকে আটক করেছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানাবে আইএসপিআর।
Tag :






















