মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

ব্যাংককে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:২৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 173

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মতো অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে এই বৈঠক হতে যাচ্ছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের (সিএও) একটি নির্ভরযোগ্য সূত্র বুধবার (২ এপ্রিল) বাসসকে এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান আজ এই দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন।

বুধবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে খলিলুর রহমান বলেন, ‘আমরা ভারতের সাথে এই বৈঠক (দুই দেশের নেতাদের মধ্যে) আয়োজনের অনুরোধ করেছি… এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে’।

এক প্রশ্নের জবাবে ড. খলিলুর বলেন, বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতারা সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করবেন, তাই অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হওয়ার সুযোগ রয়েছে।

তিনি বলেন, ‘এই বৈঠক নিয়ে আমাদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।’

হাই রিপ্রেজেন্টেটিভ আরো জানান, প্রধান উপদেষ্টা বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

আগামী ৪ এপ্রিল অধ্যাপক ইউনূসকে আনুষ্ঠানিকভাবে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

বিমসটেক সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র : বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্যাংককে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে

প্রকাশের সময় : ০৯:২৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫