কালুখালীতে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

- প্রকাশের সময় : ০৬:৫৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / 139

রাজবাড়ীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার কালুখালী উপজেলা কৃষকদলের উদ্যোগে বিকয়া স্কুল মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাওরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন মোল্লার সভাপতিত্ব ও আনিসুর রহমান মোল্লা সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, কালুখালী উপজেলা বিএনপি সাবেক আহবায়ক খান মোঃ আয়নুল হাবিব, সাবেক ইউপি চেয়ারম্যান সুরুজ আলী মুন্সি, আব্দুল মালেক, বিএনপি নেতা নেতা জিল্লুর রহমান, জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক প্রভাষক মাসুদুর রহমান, পাংশা উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম, কালুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব ডাঃ জাকির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম খোকন, যুবদল নেতা হানিফ, শরিফুল ইসলাম শফিউল্লাহ, খলিলুর রহমান, মোঃ আক্তার হোসেন, মোঃ কামাল হোসেন, আক্কাস মোল্লা, জহিরুল আলম মুরাদ বিশ্বাস, প্রভাষক আব্দুল বারী প্রমুখ।
























