গুরুত্বপূর্ণ সংবাদ:
পদ্মায় জেলের জালে ১৭ কেজির কাতল

গোয়ালন্দ প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৫:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- / 150

রাজবাড়ী জেলার গোয়ালন্দের পদ্মা নদীতে বিশাল আকারের একটি কাতল মাছ ধরা পড়েছে। শনিবার সকাল ১১টার দিকে কাতলটি জেলে বাসুদেব হালদারের জালে ধরা পড়ে। দুপুরে মাছটি নিয়ে তিনি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে যান। সেখানে ১৭ কেজি ৬০০ গ্রাম ওজন মেপে স্থানীয় মাছ ব্যবসায়ী চাঁন্দু মোল্লার কাছে কাতলটি ৩৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেন তিনি।
মাছ ব্যবসায়ী চাঁন্দু মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পদ্মার এমন আকারের কাতল মাছের প্রচুর চাহিদা রয়েছে। তাই ২ হাজার টাকা কেজি দরে মাছটি আমি কিনে নেই। পরে সামান্য লাভ রেখে ঢাকা শহরের একজন সৌখিন মাছ ক্রেতার কাছে কাতলটি বিক্রি করেছি।’
Tag :

























