ট্রেনের সময়সূচি বদল
- প্রকাশের সময় : ০৬:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / 1221
রাজবাড়ী থেকে বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। গতকাল ১০ মার্চ থেকে এ সময়সূচি কার্যকর হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, বেনাপোল অভিমুখে বেনাপোল এক্সপ্রেস রাজবাড়ী পৌঁছেবে রাত ০১:৫০ মিনিট। ছাড়বে রাত ২টা। সাপ্তাহিক বন্ধ-বুধবার। ঢাকা অভিমুখে সুন্দরবন এক্সপ্রেস রাজবাড়ী পৌঁছেবে রাত ২:৩০ মিনিট, ছাড়বে রাত ২:৪০ মিনিট। (সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার যাত্রা শুরুর স্থান হতে)। ঢাকা অভিমুখে নকশিকাঁথা কমিউটার পৌঁছেবে সকাল ৫:২০ মিনিট, ছাড়বে সকাল ৫:৩০ মিনিট। ভাঙ্গা অভিমুখে রাজবাড়ি মেইল-১ ছাড়বে সকাল ৭টায়। ঢাকা অভিমুখে মধুমতি এক্সপ্রেস পৌঁছেবে সকাল ১০:৫০মিনিট, ছাড়বে-১১:০৫ মিনিট। সাপ্তাহিক বন্ধ-শনিবার। ভাটিয়াপাড়া অভিমুখে রাজবাড়ী মেইল-২ পৌঁছেবে সকাল ১১:০১ মিনিট, ছাড়বে সকাল -১১:১১ মিনিট। গোয়ালন্দ অভিমুখে লোকাল(সাটল) ট্রেন পৌঁছেবে দুপুর ২:২৫ মিনিট, ছাড়বে দুপুর-০২:৪৫ মিনিট। পোড়াদহ অভিমুখে লোকাল(সাটল) পৌঁছেবে বিকাল ৪:৩০ মিনিট, ছাড়বে ৪:৩৫ মিনিট। ঢাকা অভিমুখে বেনাপোল এক্সপ্রেস পৌঁছেবে বিকাল ৫:৩০মিনিট, ছাড়বে ৫:৫০মিনিট। (সাপ্তাহিক বন্ধ-বুধবার)। রাজশাহী অভিমুখে মধুমতি এক্সপ্রেস পৌঁছেবে বিকাল ৫:৪৫ মিনিট, ছাড়বে ৬:০৫ মিনিট। সাপ্তাহিক বন্ধ-শনিবার। ভাঙ্গা অভিমুখে রাজবাড়ি মেইল-৩ পৌঁছেবে সন্ধ্যা ৬টা, ছাড়বে ৬:১০মিনিট। রাজবাড়ি অভিমুখে রাজবাড়ি মেইল-৪ পৌঁছেবে রাত ১০টায়।


























