Dhaka ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচনের প্রস্তুতি রয়েছে এনসিপির : নাহিদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৫০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / 110

জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন নাহিদ ইসলাম।

এ সময় নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থান পরবর্তী পুলিশ বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। পুলিশের এরকম নাজুক অবস্থায় নির্বাচন করা অত্যন্ত কঠিন হবে। নির্বাচন করার আগে আমাদের অবশ্যই পুলিশিং ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দল এবং সামাজিক শক্তিগুলোকেও এগিয়ে আসতে হবে ও সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির মানসিকতা ও প্রস্তুতি রয়েছে। আমরা জাতীয় সংসদের পাশাপাশি গণপরিষদ নির্বাচন দেখতে চাই। এনসিপির কেবলমাত্র জাতীয় সংসদ নির্বাচন বা গণপরিষদ নির্বাচন একমাত্র দাবি নয়। তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় নির্বাচনের প্রস্তুতি রয়েছে এনসিপির : নাহিদ

প্রকাশের সময় : ০৫:৫০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫