Dhaka ০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

অস্থিরতার কারণে এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৫৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 134

সদ্য গঠিত রাজনৈতিক দল-জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলাম মনে করেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখনও পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। ফলে এই বছর সাধারণ নির্বাচন আয়োজন করা কঠিন হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার সরকারি বাসভবনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে নাহিদ আরো বলেন, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের কার্যক্রমের অবস্থা বিবেচনায় নিয়ে আমি মনে করি না যে জাতীয় নির্বাচন এখন সম্ভব।

সাবেক উপদেষ্টা ও এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেন, ‘গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম যে স্বল্পমেয়াদি সংস্কারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের কার্যক্রম স্বাভাবিক হবে। কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী নয়।’

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলে মাত্র এক সপ্তাহ আগে গঠিত এনসিপি তাতে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত থাকবে।

তবে তিনি আরও বলেন, নির্বাচনের আগে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে ঐকমত্যে পৌঁছানো জরুরি। এটি একটি নীতি ঘোষণাপত্র যা অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে পরামর্শ করে প্রস্তুত করতে চায়। এই ঘোষণাপত্রটি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করবে এবং গত বছরের সহিংসতায় নিহত এক হাজার মানুষের প্রতি শ্রদ্ধা জানাবে। যখন অন্তর্বর্তী সরকার এই ঘোষণাপত্র তৈরির প্রতিশ্রুতি দেয়, তখন ছাত্র আন্দোলনকারীরা সংবিধান পরিবর্তনের দাবি প্রত্যাহার করেছে।

নাহিদ আরও বলেন, যদি আমরা এক মাসের মধ্যে ঐক্যমতে পৌঁছাতে পারি, তাহলে আমরা অবিলম্বে নির্বাচনের জন্য ডাক দিতে পারবো। তবে যদি বেশি সময় লাগে, তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অস্থিরতার কারণে এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে: নাহিদ ইসলাম

প্রকাশের সময় : ০৭:৫৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫