Dhaka ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীর কালুখালীতে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ দক্ষিণ চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নউল’ ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: নিরাপদ আশ্রয়ে আড়াই লক্ষাধিক মানুষ শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড শফিকুর-নাহিদ-মামুনুল একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান ১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে: ভূমিমন্ত্রী

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে পিটুনির শিকার প্রেমিক

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৩৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 200

রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে পিটুনির শিকার হয়েছে প্রেমিক সাব্বির (১৮)। সে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। পরে তাকে পুলিশ উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। এসময় তার কাছে একটি একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামে  এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের এক কিশোরীর সাথে একই গ্রামের  সাব্বিরের প্রেমের সম্পর্ক রয়েছে। ২০২৪ সালে তারা পালিয়ে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মেয়েকে উদ্ধার করে মেয়ের বাবার জিম্মায়  গ্রহণ করেন। এ ঘটনায় মেয়ের বাবা বালিয়াকান্দি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় ছেলেটি মেয়ের বাড়িতে যায়। তখন মেয়ের পরিবারের লোকেরা সাব্বিরকে আটক করে পিটুনি দিয়ে গাছের সাথে বেঁধে রাখেন। এ সংবাদ ছড়িয়ে পড়লে দু’দল গ্রামবাসী সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করেন। বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, একটি খেলনা পিস্তলসহ সাব্বিরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে পিটুনির শিকার প্রেমিক

প্রকাশের সময় : ০১:৩৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫