বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি, নেই সাকিব-মোস্তাফিজ ১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে এসি ও বিদ্যুৎ ছাড়াই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি আবিষ্কার বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির

ইসিতে আর থাকছে না এনআইডি সেবা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 98

নির্বাচন কমিশনের (ইসি) অংশ হিসেবে আর থাকছে না জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। তৈরি করা হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন।

মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১২টার দিকে ইসির একটি সূত্র বিষয়টি সংবাদম্যমকে নিশ্চিত করেছে।

ইসি সূত্র জানায়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ বাতিলের জন্য রহিতকরণ অধ্যাদেশ হচ্ছে ঠিকই, কিন্তু সংস্কার কমিশনের প্রস্তাবের আলোকে জন্ম নিবন্ধন ও এনআইডি নিয়ে স্বাধীন কমিশনের অধীনে আলাদা বিভাগ করতে ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ হতে বিদ্যমান সিভিল রেজিস্ট্রেশন কমিশন (সিভিআরএস) এর মোড়ক পরিবর্তন করে কমিশনের ব্যানারে অধ্যাদেশ করার প্রস্তাব করেছে।

সিভিল রেজিস্ট্রেশন কমিশন (সিভিআরএস) খসড়া অধ্যাদেশ-২০২৫ এর খসড়া প্রস্তাবে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া প্রণয়ন সময়োপযোগী। তবে জাতীয় পরিচয় নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম নির্বাচন কমিশনের আওতাধীন না রাখিয়া সম্পূর্ণ স্বাধীন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা সমীচীন।

সেই সঙ্গে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্মনিবন্ধন সনদ, জন্মনিবন্ধন সনদের ভিত্তিতে এনআইডি এবং এনআইডির ভিত্তিতে পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়ায় অনাবশ্যক জটিলতা এবং জনদুর্ভোগ পরিহার করা আবশ্যক। এই উদ্দেশ্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সহিত আলোচনাপূর্বক মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তাবিত অধ্যাদেশ পরিমার্জন করিয়া উপদেষ্টা পরিষদ-বৈঠকে উপস্থাপন করিতে পারে।

এদিকে ইসিতে এনআইডি সেবা না থাকার বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আবেগঘন বার্তা দিয়েছেন এক কর্মকর্তা। সব কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আপনারা দুঃখ পেলেও সত্য, আপনাদের কাছে অপ্রিয় হলেও সত্য, আপনারা শুনে হতাশ হলেও এটা সত্য যে, আমাদের সবার কোলে পিঠে করে মানুষ করা এনআইডি আমাদের আর নেই।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসিতে আর থাকছে না এনআইডি সেবা

প্রকাশের সময় : ০১:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫