Dhaka ০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম শ্রীলীলার এক ভিডিওতেই স্যোশাল মিডিয়া ‘মাত’ সিএনজি ফিলিং স্টেশন মালিকদের লাগাতার ধর্মঘট প্রত্যাহার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইলিয়াস কাঞ্চন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 160

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় ব্যর্থতার দায়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেছেন, যে উপদেষ্টার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার সামর্থ্য নেই, তাকে বসিয়ে রাখা হয়েছে। তাকে সরিয়ে উনার জায়গায় একজন যোগ্য মানুষকে নিয়োগ দেওয়া হোক।

‘দেশের মানুষের এখন কথা বলার সুযোগ এসেছে, কিন্তু সে কথা কেউ শুনছে না। এ কথা বলার কোনো মূল্য নেই’- বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের গণশক্তি সভা আয়োজিত ‘জনদুর্ভোগ ও স্থানীয় সরকার বিভাগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, দেশে এখন যে পরিস্থিতি চলছে, সেটা ঘরে বসে উপলব্ধি করা যাবে না। আইনশৃঙ্খলা না থাকায় মানুষ ঘর থেকে বের হতে পারছে না।

তিনি বলেন, আমরা ১৬ বছর পরে যে বড় অর্জন করেছি, সেটি চুপসে যাচ্ছে। কোনো জায়গায় সঠিকভাবে কাজ হচ্ছে না। শুধু অর্থনীতি কিছুটা ভালো হয়েছে, বাকি কোনো জায়গায় উন্নতি হয়নি।

তিনি বলেন, এখন আশায় গুড়েবালি। এ সরকারের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন হবে, ফ্যাসিজম শেষ হবে, সুন্দর রাষ্ট্র হবে, মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, সেটা সম্ভব নয়।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা না থাকলে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে? এ উপদেষ্টা থাকলে হবে না। গত ছয় মাসে পুলিশের সংস্কারই হলো না। নতুন দল এলো, তাদের মধ্যে মারামারি কাটাকাটি, সারাদেশে চলছেই। আমরা আরও দুর্যোগের মধ্যে যাচ্ছি।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, দেশবাসী যে সংস্কার চায়, সেটা হয়নি। বরং যে লাউ সেই কদু।

এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, জনগণের কথা শুনুন। সেভাবে রাষ্ট্র চালান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইলিয়াস কাঞ্চন

প্রকাশের সময় : ০১:৪৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫