গুরুত্বপূর্ণ সংবাদ:
রোজা শুরু কবে, জানা যাবে শনিবার
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:৪৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 237
পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার (১ মার্চ) অনুষ্ঠিত হবে।
ওইদিন সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
টেলিফোন নম্বর
০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২,০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বর:
০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।
Tag :




















