বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি, নেই সাকিব-মোস্তাফিজ ১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে এসি ও বিদ্যুৎ ছাড়াই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি আবিষ্কার বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির

‘ফ্যাসিবাদের দোসররা কোটি-কোটি টাকা খরচ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 200

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনার চেষ্টা করছে। ফ্যাসিবাদ দোসরদের কিছু অংশ দেশের বাইরে পালিয়ে গেলও অধিকাংশই দেশের ভেতরে অবস্থান করছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহীর পিটিআইয়ের সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংস প্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য পুলিশ বাহিনী। নিয়োগ থেকে শুরু করে বাহিনীটির সর্ব ক্ষেত্রেই ভঙ্গুরতা পরিলক্ষিত। রাষ্ট্র পরিচালনায় বেশ কিছু জায়গায় ব্যর্থতা থাকলেও তা উত্তরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সরকার।

সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, একটি গোষ্ঠী চাচ্ছে না দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক। চেষ্টা করছে যেভাবে হোক দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে। তবে বর্তমান সরকার মানবাধিকারের উপরে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। অপারেশন ডেভিল হান্টে গুরুত্বপূর্ণ অপরাধীরা ধরা পড়ছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘ফ্যাসিবাদের দোসররা কোটি-কোটি টাকা খরচ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে’

প্রকাশের সময় : ০৪:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫