সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান বাজানোর জেরে মারধর, বরের চাচা নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 172

নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে কামাল ব্যাপারী (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত কামাল একই এলাকার মৃত ইসমাইল ব্যাপারীর ছেলে। তিনি সম্পর্কে বরের চাচা হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতে কামাল ব্যাপারীর ভাতিজা সুমনের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এ সময় উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে কামাল ব্যাপারীর প্রতিবেশী শামসুল, সাজত ও শাজাহান এসে কামালের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরই একপর্যায়ে তারা কামাল ব্যাপারীকে এলোপাথারি কিল ঘুষি মারে। সঙ্গে সঙ্গে কামাল মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহবুবুর রহমান বলেন, বিয়ে বাড়িতে গান বাজানোর ঘটনাকে কেন্দ্র করে কামাল ও শাজাহানদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শাজাহান ও তার ভাইয়েরা কামালকে মারধর শুরু করে। এরপর সে মাটিতে লুটিয়ে পড়লে তার স্বজনরা স্থানীয় আমেনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা পালাতক রয়েছে। তবে এই ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান বাজানোর জেরে মারধর, বরের চাচা নিহত

প্রকাশের সময় : ১১:০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫