বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি, নেই সাকিব-মোস্তাফিজ ১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে এসি ও বিদ্যুৎ ছাড়াই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি আবিষ্কার বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত : আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 182

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা খুব দ্রুতই সেই বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, ‘আগে স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিদের নিয়ে আসা উচিত।’

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের কার্যক্রমে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘সারা দেশে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি না থাকায় জেলা প্রশাসকদের ওপর জেলা পরিষদের দায়িত্বও অর্পিত হয়েছে। এ কারণে একজন ডিসির পক্ষে একাধিক দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়ছে।’

তিনি বলেন, ‘জাতীয় নাকি স্থানীয় পর্যায়ের নির্বাচন কোনটি আগে হবে তা নিয়ে ঐকমত্য কমিশনের সভায়ও আলোচনা হয়েছে। তবে এখনো সরকারের দিক থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’

তিনি আরো বলেন, ‘তবে খুব শিগগিরই একটা সিদ্ধান্ত আসবে।’

কোন পর্যায়ে নির্বাচন আগে হওয়া উচিত তা নিয়ে বিএনপির সাথে মতবিরোধ রয়েছে জামায়াত এবং বৈষম্যবিরোধীদের।

গত ৮ জানুয়ারি ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সাথে সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে সরকার।

সূত্র : বিবিসি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত : আসিফ মাহমুদ

প্রকাশের সময় : ০৭:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫