Dhaka ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শেখ মুজিবের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ পোরশায় ৫০০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, ইরানের কড়া জবাব শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নিরাপত্তা জোরদার বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ ‘আব্বু, সিএনজি ভুল পথে নিয়ে যাচ্ছে’—২৬ সেকেন্ডের আকুতির পর শিশুকন্যাসহ মা নিখোঁজ বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক

ব্যাংকে নারীর নাকে ‘শয়তানের নিঃশ্বাস’ ছিটিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 286

ফাইল ছবি

মাদারীপুরের শিবচর পৌর শহরে লাকি আক্তার (২৫) নামের এক নারীর নাকে শয়তানে নিঃশ্বাস (স্কোপোলামিন) দিয়ে কৌশলে নগদ ৩ লাখ টাকা ও একটি বাটন মোবাইল ফোন এবং ব্যাংকের চেক বই ছিনতাই হওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে শিবচর পৌর শহরের ডিআইজি মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংকের সিঁড়ির উপরে ঘটনা ঘটে। ভুক্তভোগী লাকি আক্তার উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্না তলা গ্রামের সোরহাব শিকদারের স্ত্রী।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে লাকি আক্তার নিজবাড়ী থেকে তিন লাখ টাকা নিয়ে তার ভাসুর কামাল এর অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য আসে এবং ডিআইজি মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংক শিবচর শাখায় মোবাইলে কথা বলতে বলতে উঠতে থাকে। কিন্তু ব্যাংকের সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা অপরিচিত এক মহিলা একটি কাগজ বের করে দিয়ে একটি ব্যাংকের ঠিকানা জানতে চায়। যখনই লাকি আক্তার কাগজটি পড়তে থাকে, কাগজটির অপর পিঠ থেকে টোকা দিয়ে কাগজের সাথে লাগানো শয়তানি নিঃশ্বাস (স্কোপোলামিন) লাখি আক্তারের নাকে ছিটিয়ে দেয়। আর এরপর থেকেই লাকি পুরোপুরি ওই প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যায় এবং প্রতারকের কথা মত তার সাথে থাকা ৩ লাখ টাকা, বাটন মোবাইল ও ইসলামী ব্যাংকের চেক বই দিয়ে দেয়।

এ বিষয়ে শিবচর থানার ওসি মো. রতন শেখ (পিপিএম) বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। মার্কেটে সিসি ক্যামেরা না থাকায় অপরাধীদের সনাক্ত করতে কষ্ট হচ্ছে। তবে আমরা এ বিষয়ে কাজ করছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্যাংকে নারীর নাকে ‘শয়তানের নিঃশ্বাস’ ছিটিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

প্রকাশের সময় : ০৪:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫