Dhaka ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বইমেলায় স্যানিটারি ন্যাপকিনের ঘটনায় যা বললেন ফারুকী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 144

বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিক্রি বন্ধ করে বাংলা একাডেমি। এরপর তীব্র আলোচনা সমালোচনার মুখে ফের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় বাংলা একাডেমি ।

এবার বইমেলায় স্যানিটারি ন্যাপকিনের বিষয়ে কথা বললেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, স্যানিটারি ন্যাপকিন খুবই স্বাভাবিক একটা জিনিস। সরকার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেখানে উইমেন হেলথ হাইজিন নিয়ে সারাদেশে সচেতনতা তৈরি করেছে এবং করছে সেখানে যে কোনো কারণেই হোক বইমেলায় এটাকে নিয়ে এই আলোচনাটা যে হইতে হলো, এটা আমাদের জন্য বেদনার।

এই বিষয়ে যেসব ভাই-বোনেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের সবার বক্তব্যের সাথে আমরাও একমত। আপনাদের বিস্ময় এবং ক্ষোভ আমাদেরও।

যাই হোক, বাংলা একাডেমি একটু আগেই বিবৃতির মাধ্যমে জানিয়েছে, আগামীকাল থেকে মেলাপ্রাঙ্গণে মেয়েদের ওয়াশরুমের পাশে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ব্যবস্থা থাকবে। এ ছাড়া অন্যান্য ব্যাপারেও তারা তাদের ব্যাখ্যা জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বইমেলায় স্যানিটারি ন্যাপকিনের ঘটনায় যা বললেন ফারুকী

প্রকাশের সময় : ১২:১৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫