শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইউরোপা লিগের ম্যাচে সংঘর্ষ: জর্জিয়ার রাষ্ট্রদূতকে তলব তুরস্কের রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী প্রাথমিকে শিক্ষা সমাপনের হার ৯০%, উচ্চ মাধ্যমিকে পিছিয়ে: ইউনেস্কোর প্রতিবেদন পত্নীতলায় ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া ২০ বছর পর তিন ঘণ্টার গণ্ডি পেরোচ্ছেন শাহরুখ ‘হাথুরুসিংহের মতো কোচই বাংলাদেশের দরকার’ জাবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক সিজান দুই যুগের অভিনয়জীবনে প্রথম সিনেমায় সুমাইয়া শিমু শাহাদাতের সেঞ্চুরির পরও লড়াইয়ের পুঁজি পেল কি বাংলাদেশ ‘এ’ দল?

বর্ধিত সভা ডেকেছে বিএনপি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 136

আগামী ২৭ ফেব্রুয়ারি রাজধানীতে বর্ধিত সভা আহ্বান করেছে বিএনপি। তবে সভার স্থান এখনো চূড়ান্ত হয়নি।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

রুহুল কবির রিজভী জানান, বর্ধিত সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জেলা বিএনপির সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব; উপজেলা, থানা ও পৌর বিএনপির সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব, কেন্দ্রীয় ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও প্রাথমিক মনোনয়ন পাওয়া দলের প্রার্থীরা অংশগ্রহণ করবেন।

এই বর্ধিত সভা বাস্তবায়নে রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ৬টি উপকমিটিও গঠন করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বর্ধিত সভা ডেকেছে বিএনপি

প্রকাশের সময় : ০৬:১০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫