Dhaka ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

জন্মনিবন্ধনের কোনো মা-বাপ আছে বলে মনে হয় না: প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 179

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জন্মনিবন্ধনের কোনো মা-বাপ আছে বলে আমার মনে হয় না।

রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, নিয়ম আছে কিন্তু মা-বাপ নেই। বৃদ্ধ বয়সে কোথাও যেতে চাই, সেজন্য পাসপোর্ট লাগবে। জন্মনিবন্ধন না হলে পাসপোর্ট পাওয়া যাবে না। আবার স্বাভাবিকভাবে জন্মনিবন্ধন পাওয়া যাবে না, কিন্তু পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন চলে আসে, তখন পয়সা না দিলেও চলে আসার কথা। এ সিস্টেম আমরা কেন করতে পারছি না?

ড. ইউনূস বলেন, জন্মনিবন্ধন একজন নাগরিকের জন্মগত অধিকার। যে কোনো নাগরিক যে কোনো বয়সে জন্মনিবন্ধন চাইলে তার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে ঝামেলামুক্ত উপায়ে জন্মনিবন্ধন পাওয়ার জন্য সৃজনশীল হতে হবে, নতুন নিয়ম বের করতে হবে।

এর আগে এদিন সকাল সাড়ে ১০টায় তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জন্মনিবন্ধনের কোনো মা-বাপ আছে বলে মনে হয় না: প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ০৩:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫