Dhaka ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

হিলি সীমান্তে রেল ব্রিজ সংস্কার কাজে বিএসএফ-এর বাধা, কাজ বন্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 229

দিনাজপুরের হিলি সীমান্ত ঘেঁষে বয়ে চলা রেললাইনের একটি ব্রিজের সংস্কার কাজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর বাধায় বন্ধ হয়ে গেছে। ইতিপূর্বে অনুষ্ঠিত হওয়া বিজিবি বিএসএফ-এর নিয়মিত সীমান্ত বৈঠকে রেলের সংস্কার কাজ চলমান থাকার সিদ্ধান্ত থাকলেও তা মানছে না বিএসএফ।

বিএসএফের বাধার কারণে গেলো কয়েকদিন ধরে সংস্কার কাজ বন্ধ রয়েছে। এ নিয়ে বিজিবি-বিএফএফের মধ্যে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হলেও আমলে নিচ্ছে না বিএসএফ।

সবশেষ গতকাল শনিবার কম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়। এসময় বিএসএফ কর্তৃপক্ষ বিজিবিকে জানায়, বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে হিলি রেলকর্তৃপক্ষ জানায়, সীমান্তর পাশদিয়ে বয়ে চলা রেললাইনের একটি ব্রীজের নিচের অংশে পাথর সরে যাওয়ায় তা সংস্কারের উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এজন্য সেখানে ইট বালু সিমেন্ট দিয়ে ব্রীজের সংস্কার কাজ শুরু করা হয়।

কাজ শুরুর কয়কে ঘণ্টার মাথায় বিএসএফ সদস্যরা তাতে বাধা দেয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে আলোচনা হয়।

সে মোতাবেক আবারো বিজিবির পক্ষ থেকে রেল কতৃপক্ষকে কাজ শুরুর কথা বলা হয়। গতকাল শনিবার রেল কর্তৃপক্ষ পুনরায় কাজ শুরু করলে বিএসএফ সদস্যরা আবারও এসে বাধা দেয়। বর্তমানে ব্রিজের সংস্কার কাজ বন্ধ রয়েছে।

এদিকে সংস্কার কাজে বাধা দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হিলি সীমান্তে রেল ব্রিজ সংস্কার কাজে বিএসএফ-এর বাধা, কাজ বন্ধ

প্রকাশের সময় : ১২:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫