Dhaka ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে হরমুজের নাম ‌‘ট্রাম্প প্রণালি’ দেওয়া মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা স্বাস্থ্য সেবা অধিদপ্তরের ডিজিকে হাইকোর্টে তলব হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ডেমরায় প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি ইসরায়েলের তীব্র সমালোচনা করলেন জাতিসংঘের বিশেষ দূত

কুড়িগ্রামে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 164

Oplus_0

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ১৭-১৮ ফেব্রুয়ারি তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে ২ দিনব্যাপী লাগাতার কর্মসূচীর বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

শনিবার বিকেলে তিস্তা নদী রক্ষা আন্দোলন কুড়িগ্রাম শাখার আয়োজন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,তিস্তা নদী রক্ষা আন্দোলন কুড়িগ্রাম জেলার সমন্বয়ক ও জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা,সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ,সদস্য শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

বক্তারা বলেন, আগামী ১৭-১৮ ফেব্রুয়ারি দুপুর থেকে রাজারহাট উপজেলার বুড়িরহাট এবং উলিপুর উপজেলার থেতরাইতে অবস্থান করা হবে। তার আরও বলেন,তিস্তা নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। তিস্তা নদী ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে।বাংলাদেশ অংশে তিস্তা নদীর দৈর্ঘ্য ১১৫ কিলোমিটার। দুপাড় প্রায় ২৩০ কিলোমিটার।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, তিস্তা নদীর ৪৫ কিলোমিটার ভাঙন প্রবণ। এর মধ্যে প্রায় ২০ কিলোমিটার ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট এবং রংপুর জেলার কয়েক লাখ কৃষক প্রতিবছর বন্যা এবং খড়ায় কৃষিতে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়ে আসছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কুড়িগ্রামে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৮:০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫