Dhaka ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

ইসরায়েলের তীব্র সমালোচনা করলেন জাতিসংঘের বিশেষ দূত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 106

আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী সহায়তা বহরের জাহাজ জব্দ করার ঘটনায় ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। বৃহস্পতিবার এক্স-এ পোস্ট দিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। খবর আল-জাজিরার।

এক্সে দেওয়া এক বার্তায় ফ্রান্সেসকা আলবানিজ প্রশ্ন তোলেন, কীভাবে ইসরায়েলকে আন্তর্জাতিক জলসীমায়, ইউরোপের কাছাকাছি এলাকায় জাহাজে হামলা ও জব্দ করার অনুমতি দেওয়া হয়?

গাজায় মানবাধিকার পরিস্থিতি বিষয়ক এই জাতিসংঘ প্রতিনিধি ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘সীমাহীন বর্ণবাদ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা ইউরোপজুড়ে উদ্বেগ তৈরি করা উচিত।

উল্লেখ্য, সম্প্রতি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় আটক করে ইসরায়েলি বাহিনী। এই বহরটি গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং দীর্ঘদিনের অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করেছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসরায়েলের তীব্র সমালোচনা করলেন জাতিসংঘের বিশেষ দূত

প্রকাশের সময় : ০২:০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬