Dhaka ০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে আটক যুবলীগ নেতা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 161

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সঙ্গে দেখা করে ফেরার সময় যুবলীগ নেতাসহ আওয়ামী ও দলটির অঙ্গসংগঠনের তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার দুওসুও ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান চৌধুরী, উপজেলার পাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সবুজ।

জানা গেছে, বুধবার রাতে দুওসুও এবং পাড়িয়া ইউনিয়নের অভিযান চালিয়ে আটক করা হয় ছাত্রলীগ নেতা সবুজ ও ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরীকে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে থানা পুলিশ আটক দুজনকে আদালতে পাঠানোর আগে দেখা করতে আসেন যুবলীগ নেতা হুমায়ুন কবির। পরে দেখা করে ফেরার সময় পুলিশ টের পেয়ে থানার পার্শ্বে একটি ক্লিনিকের সামনে থেকে তাকেও আটক করে।

ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে আটক যুবলীগ নেতা
ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেপ্তার
বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার জানান, আটক তিনজনের মধ্যে ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ নেতাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আটক যুবলীগ নেতাকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে আটক যুবলীগ নেতা

প্রকাশের সময় : ০৯:৪৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫