সাংবাদিক ইমরানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

- প্রকাশের সময় : ০৬:১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / 206

smart
রাজবাড়ীতে মাছরাঙা টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি ইমরান হোসেন মনিমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিক সমাজের উদ্যোগে এই মানববন্ধনে বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন রাজবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, যুগ্ম– সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, জেলা রিপোটার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদ দৈনিক জনতার আদালত পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এজাজ আহম্মেদ, জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, জেলা মফস্বল ফোরামের সভাপতি কবির হোসেন, ডিবিসি নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, একাত্তর টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি মেহেদী হাসান ও সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি আশিকুর রহমান প্রমুখ। এসময় প্রথম আলো পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক, দৈনিক ইত্তেফাক রাজবাড়ী প্রতিনিধি মাহফুজুর রহমান, দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মহসিন মৃধা, নয়াকন্ঠের রাজবাড়ী প্রতিনিধি কৃষ্ণ সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

























