Dhaka ০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

মেনিনজাইটিসের টিকা নিয়ে ওমরাহ পালনের নির্দেশনা প্রত্যাহার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 154

ওমরাহ পালনের জন্য সৌদি আরবে ভ্রমণকারীদের মেনিনজাইটিসের টিকা নেওয়ার প্রয়োজন নেই। টিকা নেওয়া সংক্রান্ত আগের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন (জিএসিএ) এক নতুন বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে। খবর খালিজ টাইমসের।

যারা পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান, তাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও টিকা (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) বাধ্যতামূলক। বাংলাদেশি হজযাত্রীদের এই টিকা বিনামূল্যে সরবরাহ করে ঢাকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার ওমরাহ বা ভিজিট ভিসায়ও এই টিকা বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি করেছিল সৌদি। ১০ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল।

জানুয়ারির শেষ দিকে সৌদির আলোকে নির্দেশনা দেয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। নির্দেশনায় বলা হয়, যারা ওমরাহ বা হজ করতে যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন তাদের সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে।

এতে বলা হয়, এক বছরের নিচের শিশুদের এ টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। কেউ যদি গত তিন বছরের মধ্যে টিকা নিয়ে থাকেন তাহলে তাকেও সৌদি প্রবেশে নতুন করে টিকা দিতে হবে না।

এদিকে কয়েকটি দেশের ওমরাহ যাত্রীদের করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, পীতজ্বর এবং পোলিওর টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ জন্য সৌদি আরবের সিভিল এভিয়েশন দপ্তর ইতোমধ্যে সব এয়ারলাইন্সকে নির্দেশনা দিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেনিনজাইটিসের টিকা নিয়ে ওমরাহ পালনের নির্দেশনা প্রত্যাহার

প্রকাশের সময় : ১২:৩২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫