Dhaka ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘শিগগিরই’ পূর্ণমাত্রায় ভিসা চালু করবে ভারত, স্বাভাবিক হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক কালীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আরও অবনতির আভাস সিরিজ জিততে পারল না বাংলাদেশ ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের কোনোমতে একশ পার সরকারের ভেতরে যত ঢুকছি, ততই আতঙ্কিত হচ্ছি: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে ১০ বছর পর তনু হত্যা মামলার জট খুলছে : আইনমন্ত্রী ফারুকী আমাদের কিছু শিল্পীর জীবন শেষ করে দিয়েছেন : অরুণা বিশ্বাস নওগাঁর মহাদেবপুরে নওহাটা পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রামে ছাত্রলীগ নেতা আকাশ গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:২০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 179

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আকাশকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধার দিকে উলিপুর সরকারি ডিগ্রি কলেজের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফুল পৌর শহরের সরদার পাড়া এলাকার মৃত কয়ছার আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর, ২৪ইং মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আগামীকাল (বৃহস্প‌তিবার) সকা‌লে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠা‌নো হ‌বে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কুড়িগ্রামে ছাত্রলীগ নেতা আকাশ গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:২০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫