রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা জেরিন গ্রেপ্তার
- প্রকাশের সময় : ১১:০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 180
কাজের প্রলোভনে বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে মানব পাচার চক্রের মূল হোতা তামান্না জেরিনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নেপালে পালানোর উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে অবস্থান করছিলেন। তামান্না জেরিনের নামে বনানী থানায় মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তার পাঠানো লোকজনকেই রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে নামানো হতো।
এর আগে দৈনিক কালের কণ্ঠের অনুসন্ধানে বেরিয়ে আসে রাশিয়ার যুদ্ধে মানবপাচারের ভয়াবহ তথ্য। গত ২৮ জানুয়ারি ‘রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশি!’ শিরোনামে প্রকাশিত অনুসন্ধানে উঠে আসে, বাবুর্চি-মালির কাজ দেওয়ার কথা বলে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে রাশিয়ায়। তবে সেখানে বাবুর্চির কাজের পরিবর্তে এক মাস প্রশিক্ষণ দিয়ে ইউক্রেনে যুদ্ধ করতে পাঠানো হচ্ছে তাদের। প্রথমে এমন ১০ ভুক্তভোগীর সন্ধান পায় দৈনিক কালের কণ্ঠ।
পরে আরো ১৮ যুদ্ধদাসের সন্ধান পাওয়া যায়। এ বিষয়ে ‘রাশিয়ায় মৃত্যুমুখে আরো ১৮ যুদ্ধদাস’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সূত্র : কালের কণ্ঠ




















