মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

বায়ুদুষণে আজও বিশ্বে শীর্ষে ঢাকা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 156

বিশ্বের বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রাজধানী ঢাকা। মঙ্গলবার সকালে ৮টা ২৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ২৫১। এর অর্থ দাঁড়ায় খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে এখানকার বায়ু।

তালিকায় ইরাকের বাগদাদ দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই শহরটির দূষণ স্কোর ২৪৮ অর্থাৎ বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আর তালিকায় পাঁচ নম্বরে ভারতের দিল্লি, শহরটির দূষণ স্কোর ২১৪ অর্থাৎ বাতাস খুবই অস্বাস্থ্যকর সেখানেও।

বায়ুর মান ভালো বলে বিবেচিত হয় স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১৫১ থেকে ২০০ পর্যন্ত। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বিবেচনা করা হয় খুবই অস্বাস্থ্যকর। আর দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয় স্কোর ৩০১-এর বেশি হলে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বায়ুদুষণে আজও বিশ্বে শীর্ষে ঢাকা

প্রকাশের সময় : ০৯:৪৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫