Dhaka ০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

আহত দুই জনের চিকিৎসায় খরচ ১০ কোটি টাকা: স্বাস্থ্য উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 285

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, এই সরকার একটি চ্যালেঞ্জের মধ্যে দায়িত্ব নিয়েছে। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে কাজ শুরু করতে হয়েছে। তারপরও জুলাই গণহত্যায় নিহত এবং আহতদের চিকিৎসায় অবহেলা করা হয়নি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আহতদের বিদেশে চিকিৎসার জন্য এখন পর্যন্ত ১৬ কোটি টাকা খরচ হয়েছে, এই খরচ শুধুমাত্র ১৫ জনের জন্য। বিদেশে চিকিৎসা নিচ্ছেন ৩০ জন। চিকিৎসার জন্য এখন পর্যন্ত পাঠানো হয়েছে ২০ কোটি টাকা। আরও কত টাকা লাগতে পারে সে হিসেব হয়নি।

শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, জুলাই আন্দোলনে এ পর্যন্ত বিদেশে চিকিৎসার জন্য ৩০ জনকে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের জন্য ৬ কোটি ৩৭ লাখ টাকা এবং আরেকজনের জন্য ৩ কোটি ৩৪ লাখ টাকা খরচ হয়েছে।

এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর সায়েদুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতরা যে কারণে মনকষ্ট নিয়ে আন্দোলন করছে তাদের সেসব দাবিকে গুরুত্ব দিয়ে এখন কাজ করা হবে। কোনোভাবেই সরকার তাদের দাবি দাওয়াকে অবহেলা করছে না।

তিনি বলেন, তাদের দাবি অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং আর্থিক সহায়তা দেওয়া হবে। সেজন্য নতুন করে তালিকা তৈরি করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সায়েদুর রহমান আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান যাদের আত্মত্যাগের কারণে হয়েছে তাদের ত্যাগকে অস্বীকার করার দুঃসাহস সরকারের নেই। তাই তারা যে কারণে আন্দোলন করছেন সেগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করার উদ্যোগ সরকারের।

এসময় তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো আহতদের চিকিৎসার জন্য সরকারি খরচের বাইরে নিজেদের ব্যয় হয়নি। যদি কারও নিজস্ব অর্থ ব্যয় হয় সেটাও সরকারকে জানাতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আহত দুই জনের চিকিৎসায় খরচ ১০ কোটি টাকা: স্বাস্থ্য উপদেষ্টা

প্রকাশের সময় : ০৭:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫